সিলেটটুডে ডেস্ক | ১৫ আগস্ট, ২০২২
সিলেটের বিয়ানীবাজারের লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডিশনাল প্রধান শিক্ষক ফনি ভূষণ পাল।
সহকারী শিক্ষক মো. আবিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় কোরআন তেলাওয়াত করেন শিক্ষক নূর উদ্দিন।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, বঙ্গবন্ধু তার পুরো জীবন মানুষের জন্যে উৎসর্গ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন নেতা বিরল যিনি তার জীবনের এক-চতুর্থাংশ সময় মানুষের মুক্তির জন্যে, স্বাধীনতার জন্যে কারাগারে কাটিয়ে গেছেন।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন সহকারী শিক্ষক রোমান আহমদ, হোসনে আরা, ফাল্গুনী পাল, রামিম আহমদ, আয়শা আক্তার, ফরিদা আহমদ, আব্দুর রব কাসেমী ও শিউলী রানী দাস।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুর রহমান বাবলু অনলাইনে আলোচনায় যুক্ত হন।