Sylhet Today 24 PRINT

এবার শানুর আরেক ছেলেকে কুপালো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক  |  ২০ ডিসেম্বর, ২০১৫

সিলেট সিটি করপোরেশের সাবেক কাউন্সিলর শাহানারা বেগম শানুর আরেক ছেলেকে কুপিয়েছে দুর্বৃত্তরা। হামলায় আহত শানুর ছেলে রায়হান ইসলামকে (২২) কে গুরুতর আহত অবস্থায় প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

প্রায় এক বছর জেল খেটে গত ১৫ ডিসেম্বর কারাগার থেকে ছাড়া পান রায়হান। কারগার থেকে বের হওয়ার ৬ দিনের মাথায় ঘর থেকে ডেকে নিয়ে রায়হান ইসলামকে কুপিয়েছে সন্ত্রাসীরা। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটেছ। ঘটনার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে রামদা আঘাতে বাম হাতের আঙ্গুল খুঁইয়েছেন সাবেক কাউন্সিলর শানু।

রাত ১১ টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, রবিবার রাত সোয়া ৮ টার সময় শানুর শেখঘাটস্থ ৫২/৪ খুলিয়াপাড়ার বাসা থেকে পাপ্পু নামের এক যুবক রায়হানকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে শেখঘাটস্থ গরম দেওয়ান (রহ.) মাজারের পাশে মা ভেরাটিজ স্টোরের পাশে গেলে রায়হানের রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে কয়েকজন যুবক।

ছেলের পিছন পিছন ঘরে থেকে বের হয়ে আসা মা সাবেক কাউন্সিলর শাহানারা বেগম শানুও ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। তার বাম হাতের একটি আঙ্গুলে রামদার আঘাত লেগেছে।

পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এরআগে শানুর আরেক ছেলে সোহানকে হত্যা করে দুর্বৃত্তরা।

শানু অভিযোগ করে বলেন, তার অপর ছেলে সোহানকে যারা হত্যা করেছে তারাই রায়হানকে কুপিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.