Sylhet Today 24 PRINT

শোক দিবসে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১৫ আগস্ট, ২০২২

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ, শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ান (৪৬ বিজিবি) এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কুলাউড়ায় গরীব দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজবির অধিনায়ক লে. কর্ণেল মিজানুর রহমান সিকদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপির কোম্পানী কমান্ডার সুবেদান মো. সেলিম।

পরে বিজিবির মেজর ডা. তানভীরের নেতৃত্বে একদল চিকিৎসক নিব্যাপী ৫০০ জন লোককে বিনামূল্যে চিকিৎসা নেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

এদিকে সোমবার বিকেলে শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজিবির ব্যবস্থাপনায় কুলাউড়া উপজেলার চাতলাপুর বিওপির সীমান্তবর্তী এলাকার ১০০টি গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.