Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে অভিযানে কারেন্ট জাল জব্দ

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: আসাদ উল্লাহ নেতৃত্বে অভিযানে চায়না দোয়াইর ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলার গণয়ালী গ্রুপ ফিসারী ও মকার হাওরে  অভিযানে ৪০ টি অবৈধ কারেন্ট জাল ও ৮০টি চায়না দোয়াইর জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।

নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (অ: দা:)  মো. আসাদ উল্লাহ নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই দূর্গা দাশের সার্বিক সহযোগিতায় সোমবার ১৫ আগষ্ট দুপুর ১২টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।  

মো: আসাদ উল্লাহ বলেন, দেশি প্রজাতির মা মাছসহ সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়াইরের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের তত্ত্বাবধানে জব্দকৃত অবৈধ জাল পুড়ানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.