Sylhet Today 24 PRINT

জুড়ীতে অভিভাবক সমাবেশ

জুড়ী প্রতিনিধি: |  ১৬ আগস্ট, ২০২২

শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে, ইউনিক আইডি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুড়ীর রতনা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে দীলিপ চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সন্টু রুদ্র পালের পরিচালনায় উপস্থিত ছিলেন- ইউআরসি কর্মকর্তা আবু রায়হান, রতনা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসাইন, রতনা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুমন ঘোষ, সাবেক ইউপি সদস্য অমিত রুদ্র পাল, উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন ঘোষ, অভিভাবক ফরিদ মিয়া, শ্রীকান্ত বিশ্বাস, সজল রুদ্রপাল, মনির মিয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করায় বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।

তারা হলেন- পাপ্পু রুদ্র পাল, শাহানা আক্তার, শান্ত কর্মকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.