Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগে উপস্থিত বক্তৃতায় সেরা শায়ন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২২

আন্তপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম হয়েছে সৌভিক দাশ শায়ন। সে সুনামগঞ্জের শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

প্রতিযোগিতা শেষে বুধবার বিকেলে নগরের তেরোরতন এলাকায় তার হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, শায়নের বাবা সুব্রত কুমার দাশ প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা শিবানী রানী তালুকদার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.