Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে দুস্থদের মধ্যে ভিজিডির চাল বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৮ আগস্ট, ২০২২

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ১৩৫ জন দুস্থ মধ্যে জনপ্রতি ৬০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৮ আগষ্ট) ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামের সমানে এসব চাল বিতরণ করা হয়।

সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ১  (নবীগঞ্জ – বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ  শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি  গৌবিন্দ দাশ। আরো উপস্থিত ছিলেন,সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান  উমেদ আলী , মাওলানাঃ নুরুল হক, আওয়ামী লীগ নেতা নজির মিয়া, ১,২,৩ সংক্ষরির মহিলা মেম্বার হামিদা খাতুন, ১নং ওয়ার্ড  মেম্বার  শাহিনুর মিয়া, ৮নং ওয়ার্ড মেম্বার  মহিউদ্দিন , ৫নং ওয়ার্ড মেম্বার আবুল মিয়া, ৪নং ওয়ার্ড  মেম্বার আসাদ চৌধুরী , যুবলীগ  নেতা মোঃ সাগর মিয়া, পৌর আওয়ামী লীগ নেতা এটিএম রুবেল, যুবলীগ   নেতা  লুৎফুর রহমান, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সাজু আহমেদ হৃদয় প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য কালে এমপি মিলাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বর দেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকার জন্য বান্ধব সরকার, এদেশে কেউ না খেয়ে থাকতে হবে না খাদ্যের দিক দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ। তাই উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.