Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু দৌহিত্রা টিউলিপ সিলেট আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক |  ২১ ডিসেম্বর, ২০১৫

ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বঙ্গবন্ধুর দৌহিত্রা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্য থেকে আজ (সোমবার) সিলেট হয়ে তিনি ঢাকায় যাবেন। টিউলিপের সাথে তার মা শেখ রেহানাও দেশে আসবেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টায় টিউলিপকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবে। ওসমানী বিমানবন্দরে ঘণ্টাখানেক যাত্রাবিরতি করবেন টিউলিপ। এসময় সাংসদ নির্বাচিত হওয়ায় সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ টিউলিপ সিদ্দিকীকে বিমানবন্দরেই সংবর্ধনা প্রদান করবে।

নিরাপত্তাজনিত ও শারীরিক অসুস্থতার কারণে টিউলিপ বিমানবন্দরের বাইরে বের হবেন না বলে জানা গেছে। এক ঘন্টা পর টিউলিপকে বহনকারী বিমান সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবে। ঢাকায় পরিবারের সাথে এক সপ্তাহ কাটিয়ে আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাজ্য ফিরবেন তিনি।

ব্রিটেনে গত সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন এই বাংলাদেশী তরুণী। টিউলপের সিলেটে আগমন উপলক্ষ্যে সিলেট আওয়ামী লীগ নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এ উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.