Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা বাগানে টিলাধসে চার নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৯ আগস্ট, ২০২২

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে টিলার সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টায় এই ঘটনা ঘটে। নিহত চারজন‌ই লাখাইছড়া চা বাগানের চা শ্রমিক।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হ‌ওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।

নিহতরা হলেন হীরা রানী ভৌমিক, বীনা ভৌমিক, পূর্ণিমা ভূমিজ ও রাধামনি মাহালি।

নিহত রাধামনি মালি লাখাইছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মালীর স্ত্রী। অরুণ মালি বলেন, ঘর মেরামতের জন্য মাটি আনতে গিয়ে টিলা ধঘসে তাদের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.