Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বাউলশিল্পীর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত লিচু সরকার (৩৫) নামের এক বাউল শিল্পীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার( ১৯ আগষ্ট)  রাত ১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বাউল শিল্পী মারা যান।

বাউল শিল্পী লিচু সরকার উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, লিচু সরকার গত ৯ আগস্ট রাত ৩টার দিকে সুনামগঞ্জ থেকে জগন্নাথপুরে মোটরসাইকেল চালিয়ে আসার পথে শান্তিগঞ্জ নামক স্থানে বালু উত্তোলনের জন্য অস্থায়ী স্পিড ব্রেকার দেখতে না পেয়ে দ্রুত বেগে পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক লিচু সরকার ও মোটক সাইকেল আরোহী একই গ্রামের মৃত আমির আলী ছেলে মিলন মিয়া (৪৫) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর শুক্রবার রাত ১ টার দিকে লিচু সরকারের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দুর্ঘটনায় আহত মিলন মিয়া বলেন, স্পিড ব্রেকারের ফলেই এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, জগন্নাথপুর উপজেলা বাউল কল্যাণ পরিষদের সদস্য বাউল শিল্পী লিচু সরকারের মৃত্যুতে সংগঠনের সভাপতি গীতিকার এম এ পরান পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.