Sylhet Today 24 PRINT

সোবহানীঘাটে শিবিরের মিছিলের চেষ্টাঃ আটক ২

সিলেট নগরীর সোবহানীঘাটে মিছিলের প্রস্তুতিকালে শিবির নেতাকর্মীদের ধাওয়া করেছে পুলিশ।

সিলেট টুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর সোবহানীঘাটে মিছিলের প্রস্তুতিকালে শিবির নেতাকর্মীদের ধাওয়া করেছে পুলিশ। এসময় শিবিরকর্মী সন্দেহে দুইজনকে আটক করা হয়। শনিবার বেলা পৌণে ২টার দিকে সোবহানীঘাট ট্রেড সেন্টারের (কাঁচাবাজার) সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- চলমান অবরোধ ও হরতালের সমর্থনে শনিবার বেলা পৌণে ২টার দিকে সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে থেকে মিছিল বের করার প্রস্তুতি নেয় শিবির নেতাকর্মীরা। মিছিলের জন্য ২৫-৩০ জন নেতাকর্মী কাঁচাবাজারের সামনে এসে জড়ো হয়।

খবর পেয়ে সোবহানীঘাট ও বন্দরবাজার ফাঁড়ি পুলিশের দুইটি দল কাঁচাবাজারের সামনে গিয়ে শিবির নেতাকর্মীদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।

এসময় শিবির কর্মী সন্দেহে রাসেল ও রবি নামের দুই যুবককে আটক করে পুলিশ। তাদেরকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.