Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০২২

সিলেটের গোলাপগঞ্জে রিয়াজ আহমদ (২০) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের ফুলবাড়ি ছিকরিয়া গ্রাম থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

রিয়াজ আহমদ আলিনগর ইউনিয়নের চানগ্রাম এলাকার সাহাব উদ্দিনের পুত্র। সে তার মাকে নিয়ে পৌর এলাকার ঘোষগাঁও ছিকরিয়া গ্রামে নানা বাড়িতে বসবাস করতো।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজ আহমদ বিকেল ৩টার দিকে একটি রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসে।

এদিকে রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ খবর পেয়ে নিহত রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানা যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় এস আই ফয়জুল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমি সহ একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি। পরে হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.