শাবিপ্রবি প্রতিনিধি: | ২৩ আগস্ট, ২০২২
দ্বিতীয় বারের দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে বাণিজ্য অনুষদভুক্ত 'সি' ইউনিটের ফলাফলে প্রথম হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ঈশিকা জান্নাত। তিনি ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮৬.৭৫ নম্বর পেয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদ সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ঈশিকা জান্নাত। তিনি ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮৬.৭৫ নম্বর পেয়েছেন।
তিনি বলেন, পরীক্ষায় ৪২ হাজার ১৮০ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ২৩ হাজার ২২৮ জন, অর্থাৎ ৫৯.৫৪ শতাংশ। অকৃতকার্য হয়েছে ১৫ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী। অর্থাৎ ৪০.৪৪ শতাংশ। পরীক্ষায় ৩০ নম্বারের উপরে যারা পেয়েছে তাদেরকে উর্ত্তীণ দেখানো হয়েছে।
তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষায় ৬টি অর্থাৎ ০.০১ শতাংশ খাতা মূল্যায়ন করা সম্ভব হয়নি। তাদের মধ্যে ২জন বহিষ্কার হয়েছে, ১ জন রোল নম্বর এবং ৩ জন সেট কোড ভুল করেছে।
প্রসঙ্গত, শনিবার (২০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশব্যাপী গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (৩০ জুলাই) সারা দেশব্যাপী গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার (৪ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তারপর শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সোমবার (১৬ আগস্ট) এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।