Sylhet Today 24 PRINT

সিলেটে নতুন গ্যাস সংযোগ চালুর দাবিতে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

সিলেট বিভাগের সর্বত্র বাসা বাড়িতে নতুন গ্যাস সংযোগ চালুর করতে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন সিলেটের বিশিষ্ট নাগরিকরা।

সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা সংগঠনের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন- জালালাবাদ গ্যাস এর অধীনস্থ সিলেট বিভাগে আবাসিক/ অনাবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। গ্যাস সংযোগ বন্ধ করায় এক কোটি মানুষের জনজীবনে দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। এমন সিদ্ধান্ত গ্রহণের কারণে একদিকে দেশের উন্নয়নকর্মী সরকার যেমন কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে অসৎ অশুভ লুটেরা চক্র দেশ, জাতি ও জনগণের দূর্ভোগ ভোগান্তি বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে।

সরকার মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদপ্তর সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কতিপয় অসৎ ব্যক্তিদের সমন্বয়ে গড়ে উঠা লুটেরা সিন্ডিকেট মৌখিকভাবে নানান মিথ্যাচার ছড়িয়ে, ভিত্তিহীন ভূয়া তথ্য উপাত্ত প্রচার করে দেশ ও জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে গ্যাস সংযোগ বন্ধ করে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করে চলেছে। সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে থাকা অপ্রতিরোধ্য শক্তির অধিকারী অপশক্তি সরকার ও জনমনে ধুম্রজাল  সৃষ্টি করে জনদূর্ভোগ বাড়িয়ে চলেছে। লুটেরা চক্রের এমন দুর্দমনীয় অপরাধ কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সিলেট বিভাগের সর্বস্তরের জনগণকে গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সরকার ও সরকারের সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিলম্বে গ্যাস সংযোগ বন্ধ করার সাথে জড়িতদের চিহিৃত করে জনদূর্ভোগ সৃষ্টি ও দেশের কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্তি বন্ধ করার সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। এবং কালক্ষেপণ না করে জরুরী ভিত্তিতে গ্যাস সংযোগ অব্যাহত রাখার সকল কার্যক্রম চালু করার অনুরোধ ও আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন - গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় ও জেলা সভাপতি ব্যারিস্টার আরশ আলী, ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবী, সিপিবি নেতা কমরেড বেদানন্দ ভট্টাচার্য, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আফরুজ আলী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জেলা জাসদ সভাপতি আলহাজ্ব কলন্দর আলী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া, মহানগর ন্যাপ সভাপতি ইসহাক আলী, মহানগর গণফোরাম সভাপতি এডভোকেট আনসার খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, জাসদ ও নারী জোট কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আখতার, গণফোরাম জেলা সভাপতি এডভোকেট নিলেন্দু দেব, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সিপিবি জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খোকা, বিএমএ কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ডা: ময়নুল ইসলাম, ন্যাপ নেতা আব্দুল মতিন, বাসদ (মা) জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা কমরেড উজ্জ্বল রায়, সিলেট জেলা বাসদ সমন্বয়ক কমরেড আবু জাফর, জেলা সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জেলা জাসদ সম্পাদক (ভারপ্রাপ্ত) কে , এ, কিবরিয়া চৌধুরী, সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব মিসফাক আহমদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট জেলা সম্পাদক সামসুল ইসলাম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট জেলা সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব সামসুল বাসিত শেরো, বিভাস শ্যাম যাদন, জাসদ নেতা সোলেমান আহমদ, আলাউদ্দিন আহমদ মুক্তা, জেলা বাসদ (মা) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, জেলা বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, সমাজসেবী নজমুল হক, নারী নেত্রী কমরেড ইন্দ্রাণী সেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, গণতন্ত্রী পার্টি নেতা প্রকৌশলী আইয়ুব আলী, সমাজসেবী নিজাম উদ্দিন, সাংবাদিক মিলু কাশেম, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজ উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, জাতীয় শিশু-কিশোর জোট সিলেট’র সমন্বয়ক তাহমিদ আজওয়ার, ছাত্রলীগ নেতা তারেক আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.