Sylhet Today 24 PRINT

জুড়ীতে নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

জুড়ী প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের জুড়ী নদীতে নৌকা থেকে পড়ে কাওছার আলম জুনাইদ(৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। বুধবার(২৪ আগস্ট) ভোর ৫ টা ৩০ মিনিটের সময় সাগরনাল ইউনিয়নের কাশিনগর( রসুলপুর) গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়,কাশিনগর গ্রামের  হিরণ মিয়ার দ্বিতীয় স্ত্রীর ঘরে ১ মেয়ে সুমাইয়া জান্নাত (১০) ও ১ ছেলে কাওছার আহমদ জুনাইদ(৮) প্রতিদিন সকালে ভোরে মসজিদ পড়তে যায়।
বুধবার ভোরে জুনাইদ তার মায়ের সাথে ঘুম থেকে উঠে। মা তাকে মসজিদে নিয়ে যাবেন একটু সকাল হওয়ার  অপেক্ষায় কিছু কাজ শেষ করতে ব্যস্ত হলে সে মায়ের চোখ ফাঁকি দিয়ে নদীর ঘাটে থাকা তাদের নিজের নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়।

এসময় পাশের বাড়ীর লোকজন নৌকা থেকে পড়তে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করতে সাথে সাথে নদীতে ঝাঁপিয়ে পড়েও জুনাইদকে পাওয়া যায়নি। সারাদিন পরিবার পরিজন ও ফায়ার সার্ভিসের কুলাউড়া ইউনিটের একটি দল অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.