Sylhet Today 24 PRINT

বিশ্বনাথ প্রেসক্লাব থেকে সাংবাদিক রোহেল বহিষ্কার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ আগস্ট, ২০২২

সাংগঠনিক শঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রোহেল উদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৬আগস্ট) রাতে প্রেসক্লাবের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিস্কার করা হয়। শনিবার (২৭ আগস্ট) এক সংবাদ-বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কারাদেশের ওই বিষয়টি গণমাধ্যমকে জানান বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সাধারণ-সম্পাদক নবীন সোহেল।  

সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত সংবাদ-বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বহিষ্কারের পর থেকে রোহেল উদ্দিনের কোন অপকর্মের জন্য বিশ্বনাথ প্রেসক্লাব দায়ী থাকবেনা। এরপর থেকে তিনি প্রেসক্লাবের পরিচয়ে কোন অপরাধকর্মকান্ডে লিপ্ত হলে এর দায়ভার তাকেই নিতে হবে। এছাড়াও বহিস্কারের পর থেকে প্রেসক্লাবের সদস্য পরিচয় দেওয়া থেকেও তাকে বিরত থাকার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যদি প্রেসক্লাবের পরিচয় দিয়ে কোন প্রকার ফায়দা হাসিল করেছেন কিংবা চেষ্টা করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায় তাহলে প্রেসক্লাব নেতৃবৃন্দ বহিস্কৃত সাংবাদিক রোহেল উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।  তাছাড়াও রোহেল উদ্দিনের সঙ্গে সাংগঠনিক বিষয়াদি নিয়ে কোনো প্রকার যোগাযোগ না করার জন্য সর্বসাধারণকে অনুরোধও জানিয়েছেন তারা।

প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় জরুরী ওই সভায় মতামত পেশ করে বক্তব্য দেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, সহ-সভাপতি কামাল মুন্না, যুগ্ম-সম্পাদক মিসবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর-সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, নির্বাহী সদস্য আশিক আলী ও বদরুল ইসলাম মহসিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.