Sylhet Today 24 PRINT

আগামী নির্বাচন ইভিএমেই হবে: ওসমানীনগরে নির্বাচন কমিশনার

ওসমানীনগর প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০২২

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) বলেছেন, আমরা এখন পর্যন্ত চার শতাধিক নির্বাচন ইভিএম দিয়ে করেছি কিন্তু কোথাও কোন অভিযোগ নেই। আগামী নির্বাচন ইভিএম’র মাধ্যমে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ইভিএমে দুই নাম্বারি করার কোন সুযোগ নেই। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারা ব্যালট সন্ত্রাসী করে।

শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগরের উমপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন।

নির্বাচন কমিশনার নতুন ভোটারদের ছবি তোলা এবং আঙ্গুলের চাপ গ্রহণের কাজ পরিদর্শনসহ ভোটারদের সাথে কথা কথা বলেন। এসময়  উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা, সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া,  সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, বিয়ানী বাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েস দুলাল প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.