Sylhet Today 24 PRINT

ফেস্টুন ছেঁড়ায় হবিগঞ্জে ছাত্রদল নেতা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি: |  ২৮ আগস্ট, ২০২২

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন ছেঁড়ার অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শুক্রবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

হাফিজুল ইসলাম হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ডিবির (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘সৈনিক লীগ হবিগঞ্জের সভাপতি এসএম মানিক ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তারেক রহমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে ফেস্টুন স্থাপন করেন। তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংবলিত ছিল। হাফিজুল এ ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলেন।

‘এর প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে। বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় হাফিজুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.