Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০২২

হবিগঞ্জের বানিয়াচংয়ে জেরিন আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্টাফ কোয়ার্টার এর একটি পরিত্যক্ত ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সে বানিয়াচং দেওয়ান দীঘির পাড়ের সোহেল মিয়ার কন্যা। জেরিন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

সূত্র জানায়, ঘর থেকে কাউকে কোন কিছু না জানিয়ে বের হয়ে যায় জেরিন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অবশেষে স্টাফ কোয়ার্টারের একটি রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসে। একপর্যায়ে নিকটস্থ থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ এসে সেই ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তবে কি কারণে জেরিন আত্মহত্যা করেছে কেউ কোন কিছু বলতে পারেনি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্ত ছাড়া বিস্তারিত কোন কিছু বলা যাচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.