Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ৩০ আগস্ট, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. দুদ মিয়া (৩৫)। দুদু মাধবপুর থানার এখতিয়ারপুর এলাকার বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, দুদু মাধবপুর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি। তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.