Sylhet Today 24 PRINT

পুকুরে ভেসে উঠল গৃহবধুর গলায় কলসি বাঁধা লাশ

মৌলভীবাজার প্রতিনিধি: |  ৩১ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে গলায় কলসি বাঁধা অবস্থায় বসতঘরের পেছনের পুকুর থেকে মিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রাম থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের লেচু মিয়ার পুকুরে গলায় কলসি বাঁধা অবস্থায় মিনা বেগমের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বলেন, ‘সন্দেহ হওয়ায় নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.