Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ৩ কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা

কুলাউড়া প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন কাউন্সিলর প্রার্থীকে ২১হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার(২১ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।

জানা যায়, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোয় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিম খান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনজুর আলম চৌধুরী খোকন ও একই ওয়ার্ডের অপর কাউন্সিলর পদপ্রার্থী আজিজুর রহমান খোকনকে ৭হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ. ইস্তাফিজুল হক আকন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।

কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান সন্ধ্যা ৭টায় জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.