Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাচ্চু মিয়া (৩৮) একই গ্রামের জুবায়ের আহমদ (৩২), কেশবপুরের জুয়েল মিয়া (২৮) এবং পূর্ব ভবানীপুরের বিজয় দেব নাথ (৩৬)।
 
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.