Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির পশ্চিম চান্দপুর চা বাগান থেকে পঙ্কজ পাত্র নামের যুবককে আটক করা হয়েছে।

চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, চান্দপুর চা বাগানের  ক্ষীর মোহনের পুত্র পঙ্কজকে তার বসতঘরে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। দুপুর ১২টায় তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, মাদক-জুয়া ও চুরি-ডাকাতি-মারামারি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.