Sylhet Today 24 PRINT

মায়ানমারের একজন নাগরিককেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: |  ০৩ সেপ্টেম্বর, ২০২২

মায়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের লাক্কতুরা চা বাগানে চা-শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মায়ানমারে বিভিন্ন আর্মস গ্রুপ সংঘাতে জড়িয়েছে। ভয়ে সে দেশের নাগরিকরা যখন নির্যাতিত হয়, তখন বাংলাদেশের দিকে চলে আসে।’

তিনি বলেন, ‘তবে আমরা তথ্য পেয়েছি এবার তারা বাংলাদেশের দিকে আসছে না।’

কোনো মায়ানমার নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি। মায়ানমার থেকে আসা মর্টার সেল বাংলাদেশের সীমানায় পড়েনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়েছে। সেখানে দুটি গোলা অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এসব গোলা এসে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.