Sylhet Today 24 PRINT

তাহিরপুরে চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: |  ০৩ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুরে ৮৫ লিটার চোলাই মদ উদ্ধার ও প্রায় দেড় হাজার লিটার চোলাই মদ ধ্বংস করেছে ডিবি পুলিশ। এসময় মদ সেবনরত অবস্থায় এক জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম আকবর মিয়া (৩৫)। তিনি সদর ইউনিয়ন ধুতমা গ্রামের বাসিন্দা। এসময় তার নিকট হতে চোলাই মদ বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।

শনিবার (৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় তাহিরপুর উপজেলা সদরের বৌলাই নদীর তীরে রতনশ্রী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধরের নির্দেশনায় এসআই তোফাজ্জল হোসেন, এএসআই এরশাদ আলীসহ তাহিরপুর থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

মাদক বিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, ‘অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। মাদক আইনে ১ জনকে পলাতক ও ১ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.