নিজস্ব প্রতিবেদক | ০৪ সেপ্টেম্বর, ২০২২
নগরে ভ্রাম্যমান টয়লেটের কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। খোলা ভ্যানে থাকা এই টয়লেট এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা সম্ভব। মূলত বিভিন্ন সভা-সমাবেশের পয়নিষ্কাশন ব্যবস্থা্ স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব করতেই এসব টয়েলেটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিায়েছেন সংশ্লিাস্টরা।
শনিবার থেসিলেট সিটি করপোরেশনের (সিসিক) এরস ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের কার্যক্রম শুরু হয়। শনিবার লাক্তাতুরা গলফ ক্লাব মাঠে প্রধানমন্ত্রীর সাথে চা শ্রমিকদের ভিডিও কনফারেন্সের সময় একটি ভ্রাম্যমান টয়লেট সেখানে প্রেরণ করে সিসিক।
এতে ভিভিআইপি, ভিআইপি ও সাধারণ- এই তিন ক্যাটাগরিতে পুরুষ ও নারীদের আলাদা টয়লেট ব্যবস্থা থাকছে। প্রথম দিন শনিবার বিকেলে শহরতলীর লাক্কাতুরা এলাকায় চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স স্থলের পাশে সেগুলো রাখা হয়।
সিসিকের নির্বাহী প্রকৌশলী এহসান আহমদ জানিয়েছেন, নগরীর বিভিন্ন স্থানে স্থায়ী পাবলিক টয়লেট থাকলেও কোথাও কোনো অনুষ্ঠান থাকলে আশপাশে টয়লেট না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। সেই বিষয়টি মাথায় রেখে সিসিক তিনটি ক্যাটাগরির ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের ব্যবস্থা করেছে। তিন ক্যাটাগড়িতে দশটি পৃথক টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে ভ্রাম্যমাণ টয়লেট কর্মসূচিতে।