Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ২ মেয়র প্রার্থীকে শোকজ

৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

কুলাউড়া প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৫

কুলাউড়া পৌরসভা নির্বাচনে ফের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ মেয়র প্রার্থীকে শোকজ ও চার কাউন্সিলর প্রার্থীকে ২৩হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ রাত ৯টায় মোবাইলে বলেন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌর এলাকায় অভিযান চালিয়ে ২০ডিসেম্বর জরিমানা করার পরও আচরণবিধি লঙ্ঘন করে আবারও দেয়ালে পোস্টার লাগানোয় মেয়র পদে আ’লীগের (নৌকা প্রতীকের) প্রার্থী একেএম সফি আহমদ সলমান ও বিএনপি’র (ধানের শীষ প্রতিকের) প্রার্থী কামাল উদ্দিন আহমদকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও দেয়ালে পোস্টার লাগানোয় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিম খান, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনজুর আলম চৌধুরী খোকন ও একই ওয়ার্ডের অপর কাউন্সিলর পদপ্রার্থী আজিজুর রহমান খোকনকে জনপ্রতি ৭হাজার টাকা করে ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুরাদ আহমদকে বিনা অনুমতিতে প্রধান সড়কে পথসভা  করে যাতায়াতে বিঘœ সৃষ্টি করায় ২হাজার টাকা জরিমানা করাহয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলমগীর হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.