Sylhet Today 24 PRINT

সিলেটে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০৪ সেপ্টেম্বর, ২০২২

সিলেটের দক্ষিণ সুরমায় র‌্যাব অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. শাহানুর আলম (৩৮)। আলম তাহিরপুর থানার মধুয়ারচর এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে।

শনিবার র‍্যাব-৯ সিলেটের অভিযানে দক্ষিণ সুরমার কুশিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.