Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে ভারতীয় মদের চালানসহ আটক ১

তাহিরপুর প্রতিনিধি  |  ০৫ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় মদের চালানসহ এক ব্যক্তিকে আটক করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যবসায়ীর মোঃ রহমত আলী(৩০)উপজেলার সালোকাবাদ ইউনিয়নের বাগবের গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে।

সোমবার সকালে উপজেলা উপজেলার সালোকাবাদ ইউনিয়নের বাগবের গ্রামে ঘটনাটি ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশ জানান,উপজেলার সালোকাবাদ ইউনিয়ন পরিষদের বাঘবের গ্রামে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে মোঃ রহমত আলীর নিজ বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশে এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার এসআই পংকজ দাস,এএসআই দেলোয়ার হোসেন,কনেষ্টেবল ফারুক হাসান, চন্দন দেবসহ অভিযান পরিচালনা করে ২৫ বোতল এসি ব্ল্যাক, ২৮ বোতল অফিসার্স চয়েস মোট -৫৩ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ জব্দ করে।  এসময় রহমত আলী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এএসআই মোজাম্মেল বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানা মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.