Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৫ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি সুমন মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সুমন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের আফিফ উল্লার ছেলে।

রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আজ সোমবার (৫ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে ডাকাতিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.