Sylhet Today 24 PRINT

হাওরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

হবিগঞ্জ প্রতিনিধি: |  ০৬ সেপ্টেম্বর, ২০২২

হবিগঞ্জের হাওরে ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নবীগঞ্জে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

৩০ বছরের সফিকুল মিয়া উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের জামিরুল মিয়ার ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে সফিকুল মিয়া ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.