Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সিদ্ধার্থ ভৌমিক এই অর্থদণ্ড আরোপ করে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ বোরহান উদ্দিন (৪০) উপজেলার উসমানপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উসমানপুর এলাকায় ইজারা বহির্ভুত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোঃ বোরহান উদ্দিনকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এই অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.