চুনারুঘাট প্রতিনিধি | ০৬ সেপ্টেম্বর, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহে সৌদি ফেরত জায়েদা আক্তার (৪০) নামে গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঢেওয়াতলী গ্রামের মনির হোসেনের স্ত্রী।
সোমবার বিকেল সাড়ে ৫টার নাগাদ জায়েদা অভিমান করে বিষপান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার নাগাদ তার মৃত্যু হয়। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছেন।