Sylhet Today 24 PRINT

মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

জুড়ী প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০২২

নামাজ শেষ করে রাস্তা পাড়ি দেওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল জমির উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধার।তার বাড়ি জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের  পূর্ব গোয়ালবাড়ী (হালগরা) গ্রামে।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন মঙ্গলবার স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ শেষে রাস্তা পারাপারের সময় একটি মোটর সাইকেল এসে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই গ্রামের হাফিজ শামিম আহমদ বলেন, যার সাইকেল দিয়ে দূর্ঘটনা হয়েছে সে এবং মুক্তিযোদ্ধা একই এলাকার।বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের চেষ্ঠা চলছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের প্রাথমিক সুরতহালের জন্য পুলিশ তাদের বাড়িতে আছে।পরিবারের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.