Sylhet Today 24 PRINT

১৩ দিন পর ‘অপহৃত’ কিশোরী উদ্ধার, যুবক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক: |  ০৬ সেপ্টেম্বর, ২০২২

১৭ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ১৩ দিন আগে সুনামগঞ্জের দিরাইয়ে নিয়ে যান উপজেলার ভাটিপাড়া গ্রামের আশুক আলীর ছেলে মনির হোসেন (২৯)।

১৩ দিন পর মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ মনিরের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার ও মনিরকে গ্রেপ্তার করে।

এর আগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ওই কিশোরীর বাড়ি সিলেট নগরের জালালাবাদ থানা এলাকায়।

গ্রেপ্তারের পর মনিরকে আদালতে এবং উদ্ধারকৃত কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.