Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

দোয়ারাবাজার প্রতিনিধি: |  ০৮ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার জগন্নাথপুর উপজেলার ভবানীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

কবির হোসেন দোয়ারা সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ওহাব আলীর ছেলে।

গত রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে নানির সঙ্গে মৎস্য খামারের পাড়ে শাক তুলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্ত কবির হোসেন বেশি পরিমাণ কচুর লতি পাওয়ার লোভ দেখিয়ে শিশুটির নানিকে দূরবর্তী স্থানে পাঠিয়ে দেয়। ওই ফাঁকে শিশুটির মুখ চেপে ধরে খামারপাড়ের নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে কবির। এ ঘটনায় কবির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার শিশুর পিতা।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.