Sylhet Today 24 PRINT

সুরমায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ভেসে উঠল স্কুল ছাত্রের লাশ

নিজস্ব প্রতিবেদক: |  ০৮ সেপ্টেম্বর, ২০২২

সিলেটের সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মাহি আহমেদের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে সিলেট নগরের কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দেল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মাহি আহমেদ পূর্ব সাদাটিকর এলাকার বাবু মিয়ার ছেলে ও স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মাহি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.