Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে চিকিৎসা নিতে এসে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ নারী, কবিরাজ গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ০৯ সেপ্টেম্বর, ২০২২

গোলাপগঞ্জে কবিরাজী চিকিৎসা নিতে এসে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগে ওই নারী একটি মামলা দায়ের করলে প্রধান অভিযুক্ত কবিরাজ সুহেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে র‍্যাব ও গোলাপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিয়ানীবাজার থানার দুবাগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কবিরাজ সুহেল মিয়া আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলির ছেলে।

জানা যায়, কানাইঘাট উপজেলা থেকে কবিরাজী চিকিৎসা নেওয়ার জন্য এক নারী গত ১ সেপ্টেম্বর সুহেল মিয়ার কাছে আসলে সে বিভিন্ন টালবাহানায় নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। এরপর সন্ধ্যা অনুমান ৭টার দিকে অপর আরেক আসামিসহ কবিরাজ সুহেল নারীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ভুক্তভোগী নারী গত ৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.