Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের প্রার্থী খায়রুল কবির রুমেন

নিজস্ব প্রতিবেদক: |  ১০ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জ জেলা পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। এ নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সুনামগঞ্জ জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.