Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের প্রার্থী মিছবাহুর রহমান

নিজস্ব প্রতিবেদক: |  ১০ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজার জেলা পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। এ নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় মৌলভীবাজার জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.