Sylhet Today 24 PRINT

বড়লেখায় টিলা কাটায় ট্রাক্টর মালিককে লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি: |  ১১ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের অপরাধে ট্রাক্টর মালিক মো. দিনার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা এলাকায় এই অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা এলাকায় টিলা কাটা চলছে-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি টিলা কাটার সত্যতা পান। অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে টিলা কেটে মাটি পাচার করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় ট্রাক্টর মালিক মো. দিনার হোসেনকে এক লাখ টাকা জরিমানা তা তাৎক্ষণিকভাবে আদায় করেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করে রোববার বিকেলে বলেন, যারা অবৈধভাবে পাহাড়, টিলা ও জমির উপরিভাগের মাটি কেটে পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.