Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুই ভাই গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১২ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে মারামারি মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুর এলাকার মৃত রোয়াব আলী ছেলে রশিদ আলী (৪৫) ও নছির আলী (৩০)।

সোমবার ( ১২ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মারামারির অভিয়োগে থানার নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.