Sylhet Today 24 PRINT

সিলেটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৫

সিলেটে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ২০১৫ এর উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার সকালে নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন- সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ. মিজানুর রহমান পিপিএম।

সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিসট্রিক্ট ফুটবল এসোসিয়েশন ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ. সিরাজ উদ্দিন, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, সাবেক ক্রীড়াবিদ আহমদ জুলকারনাইন।

বাংলাদেশ কাবাডি ফোরামের সদস্য গোলাম ফারুক, খেলার রেফারি ছিলেন- পান্না সিদ্দিকী, দীপাল কুমার সিংহ, হাসানুজ্জামান মিলন, হেলাল আহমদ, এমএ মতিন ও হাসান আলী বাদল।
অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা কাবাডি দলের ম্যানেজার সমর চৌধুরী, সুনামগঞ্জ জেলার ম্যানেজার ইকবাল হোসেন, কাবাডি ফেডারেশনের সদস্য ফকরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ. মিজানুর রহমান পিপিএম বলেন, খেলাধুলা মানুষের শরীরকে সুস্থ্য রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। গ্রাম-গঞ্জ থেকে শুরু করে উপজেলা-জেলা পর্যায়ের মাধ্যমে যারা খেলাধুলা করে এগিয়ে যাচ্ছে আমি আশাকরি তারা আগামীতে জাতীয় পর্যায়ে গিয়ে অংশ গ্রহণ করতে পারবে। আর তারই সুনাম আপনাদের তৃণমূলের একটি অংশ।

তিনি আরো বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি আন্তরিক রয়েছে। তাই খেলাধুলার ক্ষেত্রে দেশ অনেক দূর এগিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.