Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী কর্ণার চালু

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১৩ সেপ্টেম্বর, ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে তার জন্মদিন উপলক্ষে “সৈয়দ মুজতবা আলী কর্ণার" চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্ণারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, সৈয়দ মুজতবা আলী ছিলেন বরেন্য লেখক । তাঁর প্রতি সম্মান রেখে আজকের এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানের পিপাসা মেটাতে কার্যকরী ভূমিকা পালন করবে। ইতোমধ্যে হলের শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে৷ এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসনের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাইদ আরেফিন খান, সহকারী প্রভোস্ট মো. আবু বকর সিদ্দিকি, সহকারী প্রভোস্ট মাহমুদুুল হাসানসহ হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.