Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ছয় বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধের নাম আব্দুল কাহার। বৃদ্ধের বাড়ি হালুয়ারগাঁও গ্রামেই।

আব্দুল কাহার শিশুটির প্রতিবেশি। শিশুটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। এবং শ্রমজীবী পরিবারের সন্তান।

এই ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক আব্দুল কাহারকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে। এবং  মঙ্গলবার বিকালে আদালতে সোপর্দ করেছে। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে স্কুল থেকে এসে খাওয়া ধাওয়া করে মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়েছিল হালুয়ারগাঁও গ্রামের দিনমজুর পরিবারের ওই শিশু। এক পর্যায়ে মাকে ঘুমে রেখে বাইরে খেলতে যায় শিশুটি। এসময় প্রতিবেশি আব্দুল কাহার শিশুটিকে ফুসলিয়ে তার বসতঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। শিশুটিকে ধর্ষণ করায় রক্তাক্ত ও আহত হয়। শিশুটি ঘরে গিয়ে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এবং শিশুর পরিবারের পক্ষ থেকে রাতেই অভিযোগ করার পর ধর্ষক আব্দুল কাহারকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে মামলা দায়েরের পর ধর্ষকের পরিবারের লোকজন ওই দরিদ্র পরিবারকে হুমকি দিচ্ছে। ধর্ষকের পরিবারের লোকজনের হুমকিতে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানিয়েছেন শিশুর মা ও বাবা।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলায় হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। গ্রেপ্তারকৃত বৃদ্ধকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.