Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পৌর বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০২২

জ্বালানী তেলসহ গণপরিবহন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এবং পুলিশের গুলিতে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)  বিকেল ৫টায় স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগি সংগটনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পৌর বিএনপির সভাপিত এম এ মতিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলার বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক প্রমুখ।

এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.