কমলগঞ্জ প্রতিনিধি: | ১৫ সেপ্টেম্বর, ২০২২
বিএনপি-জামাতের সন্ত্রাসী নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার কমলগঞ্জ পৌর পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এসময় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে হাজারো যুবলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
অন্যদের মধ্যে বক্ত রাখেন- উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক আসিফ নিয়াজ রনি, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু,উপজেলা যুবলীগের সদস্য, আবুল কালাম, মোস্তাফিজুর রহমান,আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।