Sylhet Today 24 PRINT

জেলা পরিষদের সদস্য পদে জুড়ী থেকে লড়বেন ৪ জন

জুড়ী প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জুড়ী উপজেলা থেকে  ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন- সাবেক সদস্য জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বদরুল ইসলাম, গত নির্বাচনে প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক, সাবেক ইউপি সদস্য মিলাদ চৌধুরী,পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ইমন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিলো এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
 
মৌলভীবাজার  জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জুড়ী উপজেলা থেকে  ৪ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন,তারা মনোনয়ন জমা ও  দিয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

তবে চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান প্রশাসক মো মিছবাহুর রহমান নির্বাচিত হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.