Sylhet Today 24 PRINT

ট্রাকে বালুর আড়ালে ভারতীয় প্রসাধনী

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০২২

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বালু বোঝাই ট্রাক থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যে ভারতীয় প্রসাধনী ও শাড়ি উদ্ধার করেছে। এসময় ট্রাকের চালককে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে যানা যায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৫টায় গোপন সংবাদে উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) কাজী শাহেদ এবং শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের পাকড়ী এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে পুলিশ দেখতে পায় বালু দিয়ে ঢেকে ভারতীয় প্রসাধনী ও শাড়ি বোঝাই করা রয়েছে ট্রাকটি। এসময় ট্রাকের চালককে আটক করা হয়।
 
আটক ট্রাকের চালক জৈন্তাপুর উপজেলার হরিপুর শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাহেল (২২)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, উদ্ধারকৃত মালামালের জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.